ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

হাজীগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

ads

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে ছিটকে পড়ে রাকিব হোসেন (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।  মঙ্গলবার দুপুরে উপজেলার উপজেলার ৭ নং বড়কুল ইউনিয়নের গোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত এই শ্রমিকের বাড়ি পঞ্চগড় জেলার জরদল বাজারের খলাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।


জানা গেছে, রাকিব এক ঠিকাদারের মাধ্যমে পল্লী বিদ্যুতের একটি পিলারে কাজ করার সময় পিলার থেকে ছিটকে পড়ে যান। তাৎক্ষণিক তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুতের জিএম কেফায়েত উল্লাহ বলেন, “কাজের সময় পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল। সে খুঁটিতে উঠলে বেল্ট ছিঁড়ে পড়ে যায়। তবে সে ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করছিল।”


হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, রাকিবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page